সরফরাজ-গেইলদের হারিয়ে পিএসএল শুরু বাবর-নবীদের

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং করাচি কিংস। এই ম্যাচে কোয়েটাকে ৭ উইকেটে হারিয়ে পিএসএলের যাত্রা শুরু করলো করাচি।

টস জিতে সরফরাজ আহমেদের কোয়েটাকে ব্যাটিংয়ে পাঠায় ইমাদ ওয়াসিমের করাচি। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে কোয়েটা। ১৮.২ ওভারে ১২১ রানে অলআউট হয়ে যায় তারা।

দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন ক্রিস গেইল। ২৪ বলে ৪ চার ও ২ ছয়ে এ ইনিংস খেলেন তিনি। এছাড়া আজম খান ১৭, কায়েস আহমেদ ১৬ ও বেন কাটিং ১১ রান করেন। বাকি কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি।

করাচির হয়ে আরশাদ ইকবাল ১৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। এছাড়াও ওয়াকাস মাকসুদ ২টি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, আমের ইয়ামিন এবং ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ১টি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে ১৩.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৭ বল বাকি থাকতে জয় তুলে নেয় করাচি। করাচির হয়ে বাবর আজম ২৪, জো ক্লার্ক ৪৬ রান করেন। ২৩ বলে ৬ চার ও ৩ ছয়ে ৪৬ রানের ইনিংস খেলেন ক্লার্ক।

তবে কলিন ইনগ্রামের ১৭ ও মোহাম্মদ নবীর ৩০ রানের অপরাজিত ইনিংসে ভর করে জয় পায় করাচি। ১৪ বলে ২ চার ও ৩ ছয়ে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেন নবী। কোয়েটার হয়ে মোহাম্মদ হাসনাইন ২টি ও উসমান শেনওয়ারী ১টি উইকেট শিকার করেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর