গর্ব আর শোকের এই দিনে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে উদ্বোধন হল কিশোরগঞ্জ জেলার সবচেয়ে বড় দৃষ্টিনন্দন শহীদ মিনার।
গত বছরের ১৫ আগস্ট পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজ মাঠে ব্যাক্তিগত অর্থায়নে নির্মাণ কাজ উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি, সমাজসেবক আলহাজ্ব মকবুল হোসেন। শহীদ মিনারের উচ্চতা ২০ ফিট দৈর্ঘ্য ৫০ ফিট এবং প্রস্থ ৪০ ফিট।
রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, জাংগালিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আ.ক.ম আকরাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল আলম গোলাপ, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সবুজ, উপজেলা আওয়ামীলীগ নেতা সমাজসেবক বিল্লাল হোসেন, ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন বাদশা, শাকিল আহমেদ সহ আওয়ামীলীগ, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠন এবং সামাজিক সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
হুমায়ুন কবির/বার্তাবাজার/পি