অমর একুশ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে বাহান্নর ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।
২১ শে ফেব্রুয়ারি রাতের প্রথম প্রহরে সাংবাদিক নেতৃবৃন্দ ইসলামী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মুরতুজা হাসান, দপ্তর সম্পাদক মোস্তাফিজ রাকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজা আহমেদ, কার্যনির্বাহী সদস্য, সদস্য সোহান সিদ্দিকী, মাসুদুর রহমান, তারেক সাইমুম, জিম আহমেদ, শাহরিয়ার রিমন প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পূর্বে প্রশাসন ভবন চত্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে একটি শোক র্যালি বের হয়। এ র্যালিতে, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, রেজিস্ট্রার ভারপ্রাপ্ত আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন, বিভিন্ন বিভাগ, আবাসিক হল, কর্মকর্তা কর্মচারী, শাখা ছাত্রলীগ, অন্যান্য রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
বার্তাবাজার/পি