লক্ষ্মীপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেন লক্ষ্মীপুরের সর্বস্তরের মানুষ। রাত ১২ টা এক মিনিট বাজার সাথে সাথেই জেলার কেন্দ্রিয় শহীদ স্মৃতি সোৗধ বেদীমূলে পুষ্পস্তবক করে ভাষা শহীদদের অমর স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো.আনোয়ার হোছাইন আকন্দ।

এরপর পর্যায়ক্রমে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি তাঁদের শ্রদ্ধা জানান, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা আ’লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান,এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের শ্রদ্ধা জানান।

বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তর, বিভিন্ন পেশাজীবি, শিক্ষা ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে তাদের শ্রদ্ধা নিবেদন করেন মহান ভাষা শহীদদের প্রতি।

এ ছাড়াও রায়পুর উপজেলা, রামগঞ্জ, রামগতি উপজেলাসহ বিভিন্ন জায়গায় উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে তাদের শ্রদ্ধা নিবেদন করে, দিনভর রয়েছে বর্ণাঢ্য কর্মসূচী।

মেহেদী হাসান মাছুম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর