স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ভায়োদোলিদকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছে রিয়াল। রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেছেন কাসেমিরো।
ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার এর আগে হেডে দুইবার গোল করার সুযোগ হাতছাড়া করেন। তবে ম্যাচের ৬৫ মিনিটে টনি ক্রুসের ফ্রি কিক থেকে উড়ে আসা বলটি হেডে জালে জড়ান তিনি।
এছাড়াও রিয়ালের মারিয়ানো দিয়াজের দু’টি গোল অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। ম্যাচের বাকিটা সময় গোল পরিশোধ করতে পারেনি ভায়াদোলিদ। তাতে ১-০ গোলে জয় পেয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল। ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেটিকো। ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল।
বার্তাবাজার/নব