ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা, দলে ৩ নতুন মুখ

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ভারত। আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

১৯ সদস্যের এই দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন ইশান কিশান, রাহুল তেওয়াটিয়া ও সূর্যকুমার যাদব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তারা।

দলে জায়গা হয়নি সাঞ্জু স্যামসন, মানিশ পান্ডে ও মায়াঙ্ক আগারওয়ালের। দলে ফিরেছেন অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমাররা। এছাড়া এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে জাসপ্রিত বুমরাহকে।

উল্লেখ্য, আগামী ১২ মার্চ প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুইদল। সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৪, ১৬, ১৮ ও ২০ মার্চ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়াশ আইয়ার, সুর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, ইশান কিশান, যুজবেন্দ্র চাহাল, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, থাঙ্গারাসু নাটারাজন, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, নবদ্বীপ সাইনি ও শার্দুল ঠাকুর।

ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিচি টপলে ও মার্ক উড।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর