লক্ষ্মীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে (১২টা ১ মিনিটে) ভাষা শহীদদের স্বরণে লক্ষ্মীপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে পূষ্পার্ঘ অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।

পরে পর্যায়ক্রমে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন, লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান, জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ, লক্ষ্মীপুর প্রেস ক্লাব, জেলার বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর