শেরপুরে ২১’র ভোরে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রীসহ নিহত ৬

ঢাকা-বগুড়া মহসড়কের শেরপুর পৌর শহরের কলেজরোড এলাকায় গতকাল রোববার ভোরে যাত্রীবাহী বাস ও পাথর বোঝাই ট্রাকের মূখোমুখী সংঘর্ষে স্বামী স্ত্রীসহ ৬ জন নিহত হয়েছ। এ ঘটনায় আরো ১২ জন আহত হযেছে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী এসআর ট্রাভেলস (ঢাকা মেট্টো গ ১৪-৬০৯৯)একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে বগুড়া যাওয়ার পথে ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুর পৌর শহরের কলেজরোড এলাকায় ভোর পৌনে ৫টার দিকে পৌছালে বিপরীতমুখী একটি পাথর বোঝাই ট্রাকের (ঢাকা মেট্টো ট ১৩-০০৫৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাস ও ট্রাকের সামনের দুমড়ে মচরে গিয়ে ঘটনাস্থলেই শেরপুর পৌর শহরের গোসাইপাড়া এলাকার মৃত মনীন্দ্রনাথ সাহার ছেলে এসআর ট্রাভেলসের চালক বাবলু সাহা বাঘা(৫৫), উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের ধুনকুন্ডি গ্রামের রজব আলীর ছেলে হেলপার ইদ্রিস আলী (৪০), ট্রাক চালক খুলনার হাসিবুল ইসলাম ওরফে সাদ্দাম হোসেন(৫০), মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের মৃত মিঠু শেখের ছেলে আকতার হোসেন (৫৫), বগুড়া শহরের নিশিন্দারা শাহাপাড়া এলাকার স্বামী ইয়াছিন আলী(৬৫) ও তার স্ত্রী স্বপ্না বেগম(৬০) মারা যান। এ ঘটনায় আরো ১২ গুরুতর আহত হয়েছে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকা জনক।

বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ ও হাইওয়ে পুলিশের ইনচার্জ বানিউল আনাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে বিপরীতগামী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর