একুশের প্রথম প্রহরে হাজারো মানুষের পদচারনায় মুখরিত হয়ে ওঠে রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনার। রাত ১২ টা ১ মিনিটে গভীর শ্রদ্ধা ও ভালবাসায় একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পন শুরু হয়।
বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের।
রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, বিভাগীয় কমিশনার, মেট্রো কমিশনার, জেলা প্রশাসক আসিব আহসানসহ উর্ধতন কর্মকর্তারা। এরপর একে একে রংপুর মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
করোনার কারণে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ভোরে প্রভাত ফেরী ও সারাদিন দিন ব্যাপী আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
রকি আহমেদ/বার্তাবাজার/পি