গুলিবিদ্ধ সাংবাদিক মুজাক্কিরের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আব্দুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদল গ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরের (২৫) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছেরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ওবায়দুল কাদের।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বসুরহাট পৌরসভার অলোচিত মেয়র কাদের মির্জার কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে গুলিবিদ্ধ হয় বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা তাঁকে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হলে মুজাক্কিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর