১ সপ্তাহে দুই সহকর্মীকে হারালো বার্তা বাজার পরিবার

৭ দিনের ব্যবধানে জাতীয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার পরিবার হারালো যশোর প্রতিনিধি লোকমান হোসেন রানা ও নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরকে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মুজাক্কিরের বড় ভাইয়ের বন্ধু সিয়াম বার্তা বাজারকে জানান, মুজাক্কিরের অবস্থা সন্ধ্যা পর্যন্ত স্থিতিশীল ছিল। এরপর থেকে তার অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে। রাত ১১টার দিকে মুজাক্কির মারা যায়।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বসুরহাট পৌরসভার অলোচিত মেয়র কাদের মির্জার কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয় বুরহান উদ্দিন মুজাক্কির। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হলে মুজাক্কিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এর আগে ১৩ ফেব্রুয়ারি (শনিবার)দিনগত রাতে এক সড়ক দূর্ঘটনায় মারা যায় যশোর প্রতিনিধি লোকমান হোসেন রানা।

নিহত লোকমান বেনাপোল পৌরসভার কাগজপুকুর উত্তর অংশের মো. আব্দুস সামাদের ছেলে। তিনি সাংবাদিকতার পাশাপাশি বেনাপোল বন্দরে সিএন্ডএফ এজেন্টস ষ্টাফ হিসেবে কর্মরত ছিলেন।

২জন সহকর্মীর অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বার্তা বাজারের প্রকাশক ও সম্পাদক নাছির উদ্দিন পাটোয়ারী ও বার্তা বাজার পরিবার। তারা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর