কক্সবাজারের টেকনাফে জমি বিরোধকে কেন্দ্র করে স্বশস্ত্র সন্ত্রাসীদের হাতে ফারুক (৩০) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় এঘটনা ঘটে।
আহত যুবক সাবরাং সিকদার পাড়া এলাকার হোছন আহমদের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেলে টেকনাফ থেকে সাবরাং যাওয়ার পথে সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় পৌঁছালে মৌলভী আব্দুল গফুরের ছেলে মো. রাসেল (২৮) এর নেতৃত্বে ৫/৬ জন স্বশস্ত্র সন্ত্রাসী তার গতি রোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে। একপর্যায়ে ফারুক দৌড়ে পালাতে চাইলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে আহত অবস্থায় ফেলে চলে যায়।
আহত অবস্থায় স্থানীয়রা ফারুককে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার হাসপাতালে প্রেরণ করেন।
টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান বার্তা বাজারকে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গেছে। আহতের পরিবার থেকে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনায় জড়িত অস্ত্রধারীদের আটকের চেষ্টা চলছে।
বাতাবাজার/এ.আর