আমাদের টাকার অভাব নেই, অভাব শুধু ঈমানের: পরিকল্পনামন্ত্রী

লোভ আর চুরি দেশের উন্নয়নের সময় নষ্ট করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের টাকার কোনো অভাব নেই; অভাব শুধু আমাদের ঈমানের।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, , আমরা দেশে পদ্মাসেতু করেছি। সিলেট-ঢাকা সড়ক করবো দুই হাজার কোটি টাকা দিয়ে। সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেললাইন হবে চার হাজার কোটি টাকা দিয়ে। জনগণের ভোটে আমরা ক্ষমতায় এসেছি। যতদিন জনগণ চাইবে ততদিন আমরা মানুষের কাজ করবো।

বিএনপির সামপ্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, বিএনপির একদফা হাস্যকর, অহেতুক কথাবার্তা। তারা অহেতুক কিছু কথাবার্তা বলে দেশের মানুষের শান্তি নষ্ট করতে চায়। আমরা বিএনপির কথায় কান না দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে। আওয়ামী লীগ দেশের মানুষের ভোটে বিজয়ী হয়ে দেশ শাসন করছে। দেশের মানুষ জানে আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, তা আর কোনো সরকারের সময়কালে হয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর