করোনার ভ্যাকসিন নিয়ে লাখে একজনেরও কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (২০ ফেব্রুয়ারি) রংপুরের পীরগাছা উপজেলায় কাটানদী খনন কাজ উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।
করোনার ভ্যাকসিন নিয়ে গুজব না ছাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনার ভ্যাকসিন নিয়ে গুজব ছড়াবেন না। ভ্যাকসিন নিয়ে লাখে এক জনের সমস্যা হয়নি। সবাই সুস্থ আছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, এ সরকার নদী, খাল বিল পুনঃখনন করে পানির গতিপথ সচল রাখছে। এতে বিভিন্ন পরিকল্পনা রয়েছে। যাতে করে সব মানুষ এর সুফল পেতে পারে। এ কাটানদীর দু’পাড়ের বাসিন্দারা এর সুফল পাবেন। প্রধানমন্ত্রীর অর্থায়নে এ খাল খনন কাজ হবে। গ্রামের মানুষ যাতে এ সুবিধা পায় সেজন্য বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে।
নদী খননের উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে