আশাশুনির কুড়িকাহুনিয়া বাঁধ নির্মান কাজ সম্পন্ন

দীর্ঘ ৯মাস পরে পানিতে ডুবে থাকা সাতক্ষীরা আশাশুনির কুড়িকাহুনিয়া বাঁধ নির্মান কাজ সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) জেলার আশাশুনি উপজেলাধীন প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া বেড়িবাধ সেনাবাহিনী কর্তৃক নিয়োগ প্রাপ্ত ঠিকাদারের অধীনে এ কাজ সম্পন্ন হয়।

উল্লেখ্য যে, গত বছরের এপ্রিল মাসে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামের কাছে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়। পুর্ণিমা গণের প্রবল জোয়ারের চাপে জরাজীর্ণ বেড়িবাঁধের শতাধিত হাত ভেঙে গেলে মুহুর্তের মধ্যে এলাকা প্লাবিত হয়। এতে হাজার হাজার মানুষ ব্যাপক ক্ষতিরমুখে পড়ে। পানিবন্দি জীবনযাপন করতে থাকে তারা। অবশেষে সেই পানিবন্দি থেকে রক্ষা পাওয়ার আশা দেখছেন এলাকাবাসী।

তবে গড়ুইমহল পয়েন্ট বেড়িবাঁধ নির্মান কাজ চলাকালীন সময়ে ১০জন শ্রমিকসহ একটি নৌকা উল্টে যায়। এতে নিখোঁজ তিন জন শ্রমিকের ২ জনের মরদেহ উদ্ধার করেছে এবং একজনের সন্ধান মেলেনি।

এদিকে, শনিবার দূর্ঘটনার তদন্ত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিরুজ্জামান, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, আশাশুনি থানার অফিসার ইনচার্জ গোলাম কবির, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাকির হোসেনসহ প্রতিনিধি দল।

মীর খায়রুল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর