নগরীতে নাম ফলকে বিজাতীয় লিখা সরাতে জেলা প্রশাসনের নির্দেশ

বিজাতীয় লিখা সরিয়ে সর্বস্তরের নাম ফলকে সাংবিধানিক ভাবে বাংলা লিখা চালু করতে বন্দর নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় পৃথক ভাবে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা ২৪ ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেক প্রতিষ্টানের নাম ফলকে বিজাতীয় ভাষা অপসারনের নির্দেশ দেন।

শনিবার (২০ ফেব্রুয়ার) সকাল ১১টার দিকে নগরীর জামালখান, জিওসি, চকবাজার, কাজির দেউরি ও এম এ আজিজ স্টেডিয়াম এলাকায় চট্টগ্রাম জেলা প্রসাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় নামফলকে (সাইনবোর্ড) বিজাতীয় ভাষা সড়িয়ে বাংলাদেশে সংবিধান, আইন ও আদালতের নির্দেশনার প্রতি সন্মান প্রদর্শন করে সকল প্রতিষ্ঠানকে নামফলক বাংলায় লেখার নির্দেশ দেয়া হয়। আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে নির্দেশ অমান্য করলে আইনের আওয়তায় আনা হবে প্রতিষ্টানগুলোকে জানিয়ে দেয়া হয়।

অভিযান কালীন বাংলাদেশের মুক্তিসংগ্রাম, মুক্তিযুদ্ধ গবেষনা কেন্দ্র ট্রাস্ট ও বিজয়’৭১ সহ বেশ কয়েকটি মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠনের শীর্ষ নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর