খুলনার ফুলতলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ফুলতলা থানার শেষ সীমানায় (যশোরের নওয়াপাড়ায়) এই দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, আজ দুপুর দেড়টার দিকে গড়াই পরিবহনের যাত্রীবাহী বাস ও ইটবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা ঘটনার বিবরণে বার্তা বাজারকে বলেন, খুলনা থেকে যশোরগামী গড়াই পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৬৭২১) সাথে নওয়াপাড়া থেকে ফুলতলাগামী ইট ভর্তি ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৪-৮৭৮৫) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে ট্রাক চালক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছে অনেকেই। আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ খবর নিশ্চিত করে ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহতাব উদ্দিন বার্তা বাজারকে বলেন, নিহত ট্রাক চালকের নাম মোঃ আবু সালেহ (৪০) যশোর সদরের চাউলিয়া এলাকার আবুল হোসেন মিস্ত্রির ছেলে।
গেল সপ্তাহে যশোর-ঝিনাইদহ মহাসড়কে এই গড়াই পরিবহনের বেপরোয়া গতির কারনে নিহত হয় ১২ জন।যার ৬ জন ছিলো শিক্ষার্থী। এমন ঘটনার পরেও কেন কতৃপক্ষের টনক নড়ছে না সে বিষয়ে কৌতুহল এলাকার জনসাধারণ।
বার্তাবাজার/হৃ.আর