মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত-১

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে সায়েদ ভুইয়া (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার পশ্চিম ছিলারচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সায়েদ একই গ্রামের সোবাহান ভুইয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য নিয়ে ওই এলাকার ফেরদৌস তালুকদার ও রহমান মৃধার সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৩ জন আহত হয়। তাদের মধ্যে গুরুত্বর জখম অবস্থায় সায়েদকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যান তিনি।

এছাড়া বাকি আহতরা মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন রয়েছে। এসময় বেশ কয়েকটি ঘরবাড়ি ভাংচুর করা হয়। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুর সদরের আঙ্গুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) মো. নাসিরউদ্দিন বার্তা বাজারকে জানান, দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর