দেশনেত্রী গ্রামকে শহরে পরিনত করতে কাজ করেছে: এমপি মোতাহার

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও লালমনিরহাট-১(হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন, এখন তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন দিয়ে দেশ ভরে দিয়েছে। তিনি প্রতিটি গ্রামকে শহরে পরিনত করতে কাজ করে যাচ্ছেন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ডাকালীবান্ধা এলাকায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ম্যুরাল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ৭১ সালের ইতিহাস জানতে হবে। যতোই পড়িবে ততই শিখিবে। লেখা পড়া করো, স্বাধীনতার ইতিহাস জানো।

টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী নাজির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।

সি আই পি আলমগীর হোসেন রন্টু এর সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকর্মীরা।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর