এবার বিমান উৎপাদন করবে ইরান

অভ্যন্তরীণ বেসামরিক বিমান সংস্থার অধীনে যাত্রীবাহী বিমান উৎপাদন করবে ইরান। এ তথ্যটি নিশ্চিত করেছে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান তুরাজ দেহকানি জাঙ্গানেহ।

তিনি বলেন, আমরা অভ্যন্তরীণ বেসামরিক বিমান সংস্থার অধীনে বিমান উৎপাদন করতে যাচ্ছি। আইআরএএন-১৪০ মডেলের বিমান কার্গো বিমান হিসেবে ব্যবহৃত হবে। এই বিমান সামরিক ইউনিটে ব্যবহৃত হবে।”

তুরাজ দেহকানি জাঙ্গানেহ দেশটির একটি গণমাধ্যমকে বলেন, আমাদের দেশের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা অনেক বেশি বুদ্ধিসম্পন্ন। দেশের কোম্পানিগুলো বিমানের যন্ত্রাংশ মেরামত ও সরবরাহ করার ক্ষেত্রে যে উন্নতি লাভ করেছে তা আশাব্যঞ্জক। এ অবস্থায় আমরা ১০০ আসনের বিমান উৎপাদনের দিকে যাচ্ছি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর