আলফাডাঙ্গায় দুই মাদকসেবী আটক

ফরিদপুরের আলফাডাঙ্গায় পৃথক অভিযানে দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো- উপজেলার দক্ষিণ শিরগ্রামের বাদশা বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস ও বুড়াইচ গ্রামের মো. মোসলেম শেখের ছেলে ফাইজুল্লাহ্ শেখ।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে প্রথমে রাজীব বিশ্বাসকে উপজেলার টাবনি বটতলা বাজার থেকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অপরদিকে একই রাতে আলফাডাঙ্গা পৌরসভার বুড়াইচ বটতলা থেকে ফাইজুল্লাহ্ শেখকে ৪ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানান, তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর