ফরিদপুরের ভাঙ্গায় ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে উদ্ধারকৃত আলামতসহ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো- ভাঙ্গা উপজেলার জাঙ্গালপাশা গ্রামের রহমান শিকদারের ছেলে আমান শিকদার (৩৫) ও তার স্ত্রী মোসা. নারগিস আক্তার (৩০)।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলার জাঙ্গালপাশা গ্রামে এক মাদক কারবারির বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি