যশোরে পুলিশের হাতে ভুয়া এনএসআই অফিসার গ্রেফতার

যশোরের বেনাপোলে একজন ভুয়া এনএসআই অফিসার পরিচয়দানকারী প্রতারক চক্র বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে ধরা পড়ে।

আজ শনিবার দুপুর ১ঃ৪৫ ঘটিকায় আবু মুসা(৩০),পিতা-মোঃ মোজাহারুল ইসলাম, সাং-গোয়ালবাড়ী, থানা- মনিরামপুর, জেলা- যশোর।

ভুয়া এনএসআই অফিসার আবু মুসা নিজেকে একজন এনএসআই এর ফিল্ড অফিসার পরিচয় দিয়ে বেনাপোল পোর্টথানাধীন দৌলতপুর গ্রামে যাওয়ার জন্য বেনাপোল পোর্ট থানার এএসআই শিকদার মাসুম এর সহযোগীতা চান।

এমন সময়, এএসআই মাসুম উক্ত ব্যক্তির আচরণবিধি সন্দেহ জনক মনে হলে তিনি ঐ ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জের নিকট নিয়ে যান।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ বেনাপোলে নিযুক্ত এনএসআই এর সহকারী পরিচালক জনাব ফরহাদ হোসেনকে বিষয়টি সম্পর্কে অবহিত করলে তিনি থানায় এসে প্রতারকের আইডি কার্ডটি চেক করেন এবং আইডি কার্ডটি ভুয়া বলে নিশ্চিত করেন।

ভুয়া এনএসআই কর্মী আবু মুসাকে বর্তমানে বেনাপোল পোর্ট থানায় পুলিশের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা রুজু করা হয় বলে বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ বার্তা বাজার কে জানিয়েছেন।

এ্যান্টনি দাস(অপু)/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর