গোপালগঞ্জে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার হওয়া ছাত্রীর বাবা শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ওই স্কুল ছাত্রী পাটগাতীস্থ সঞ্চারণ কোচিং সেন্টার থেকে প্রতিদিনের মতো পড়া শেষ করে বাসায় আসতেছিল। পথিমধ্যে তিনজন যুবক নতুন বাজার বটতলা নামক স্থান হতে ওই ছাত্রীকে চোখ বেঁধে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তার নাকে চেতনা নাশক স্প্রে করা হয়। এতে স্কুল ছাত্রী জ্ঞান হারালে ধর্ষক তার বন্ধুদের সহযোগীতায় ধর্ষণ করে স্কুল ছাত্রীকে রাত ৮টার দিকে তার বাসার সামনে ফেলে যান।

এ ঘটানার পরে তার পরিবার তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক
গোপালগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। সেখানেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরদিন ১৫ ফেব্রুয়ারি বিকেল ৪টায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ধর্ষণের শিকার হওয়া স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আমার পরিবারের ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। আমি গতকাল রাতে টুঙ্গিপাড়া থানায় মামলা করেছি। আমি বাবা হিসেবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম বলেন, ‘এ বিষয়ে ভিকটিমের বাবা টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের ধরার জোর প্রচেষ্টা রয়েছে। মেডিকেল টেস্টের জন্য ভিকটিমকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর