অন্যের বউকে বিয়ে করে নতুন বিতর্কে নাসির (ভিডিও)

গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। সৌদি এয়ারলাইন্সে কর্মরত তামিমা তাম্মির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাসির। গত ১৭ ফেব্রুয়ারি গায়ে হলুদ ও ১৯ ফেব্রুয়ারি হয়েছে বিবাহোত্তর সংবর্ধনাও।

কিন্তু এবার নাসিরের বিয়ে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে, আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন স্ত্রী তামিমা তাম্মি। সে ঘরে রয়েছে তার ৮ বছর বয়সী এক কন্যাও।

শনিবার দুপুরে রাইসা ইসলাম বাবুনি নামক এক ফেসবুক ব্যবহারকারীর একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে তামিমার স্বামী রাকিবের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের মধ্যে এখনো বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের ঘরে রয়েছে ৮ বছর বয়সী একটি মেয়ে সন্তানও।

তালাক না দিয়ে নতুন বিয়ে করায় তামিমার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিচ্ছেন রাকিব। এরই মধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। ভাইরাল হওয়া ওই পোস্টে রাকিবের সঙ্গে নাসিরের একটি অডিও কলও রয়েছে।

সেখানে নাসির জানতে চান রাকিব কেন জিডি করেছে। রাকিবকে ফোন করে জিডি করার ব্যাপারটি ধামাচাপা দিতে বলেন নাসির। রাকিব নাসিরকে জিজ্ঞেস করেন তামিমার ব্যাপারে সে কি জানে? উত্তরে নাসির জানান, সবকিছু জেনেই তিনি তামিমাকে বিয়ে করেছেন।

এ বিষয়ে নাসিরের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে নাসিরের বড় ভাই নাসিম হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ ব্যপারে তিনি কোনো মন্তব্য করতে চাচ্ছেন না। নাসির খুব শিগগিরই গণমাধ্যমের সঙ্গে এ ব্যাপারে কথা বললেন বলেও জানান নাসিম।

২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তিন লাখ টাকা দেনমোহরে তামিমাকে বিয়ে করেন রাকিব। গত ১১ বছরে তামিমার পড়াশোনা থেকে শুরু করে সবক্ষেত্রেই সাহায্য করেছেন বলে দাবি রাকিবের।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন… 

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর