জামালপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) মাসব্যাপী শিল্পমেলা শুরু হয়েছে। আজ দুপুরে পুলিশ অফিসার্স মেস প্রাঙ্গণে এসআরিটসিএলের আয়োজনে এ শিল্পমেলার উদ্বোধন করেন পুনাক জামালপুরের উপদেষ্টা ফাতেহা পারভীন লুনা।
সংগঠনটির জেলা সভানেত্রী শায়লা শম্পা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুনাক শেরপুরের সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামালপুর পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত এসপি (অপরাধ ও প্রশাসন) সীমা রানী সরকার, আবু সুফিয়ান, মাদারগঞ্জ সার্কেলের এএসপি সামিউল আলম, ইসলামপুর সার্জেলের এএসপি সুমন মিয়া, সদর থানার ওসি মো. রেজাউল ইসলাম খান, বকশীগঞ্জ থনার ওসি মো. শফিকুল ইসলাম সম্রাট প্রমুখ।
এই শিল্পমেলায় ৮০টি স্টল স্থান পেয়েছে। এখানে পাওয়া যাবে সব ধরনের বস্ত্রপণ্য, কসমেটিকস ও ক্রোকারিজ। বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, রাইডার্স ও সার্কাস।
আলমগীর হোসেন/বার্তাবাজার/পি