আনোয়ারায় হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

হাতির আক্রমণে চট্টগ্রামের আনোয়ারায় আজিজ ফকির (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের চাঁপাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইসমাঈল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এলাকায় আজিজ ফকির একজন সাদামাটা মানুষ হিসেবে পরিচিত। মাজার ভক্ত ছিলেন, প্রায় সময় তিনি বিভিন্ন মাজারে ও গ্রামগঞ্জে ঘুরে বেড়াতেন, ভোরেও প্রতিদিনের মত বাইরে ছিলেন এসময়ে একটি হাতি তাকে আক্রমণে ঘটনাস্থলে মৃত্যু হয়।

তিনি আরো জানান, গত দুইবছর ধরে বন্য হাতি এলাকায় ঢুকে জমির পাকা ধান নষ্টসহ মানুষের জানমালের ক্ষতি করছে। বন বিভাগ ও প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যুর খবর আমি শুনেছি। বিষয়টি বন বিভাগকে জানিয়েছি।

সুমন শাহ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর