সখিপুর থানা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক তানজিলা তিশা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা যুবমহিলা লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক হয়েছেন তানজিলা তিশা।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সখিপুর থানা যুবমহিলা লীগের কর্মীসভায় এ কমিটি ঘোষনা করা হয়।

এর আগেও তানজিলা তিশা সখিপুর থানা যুবমহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

কর্মীসভা শেষে সোনিয়া নাসিরকে সভাপতি ও তানজিলা তিশাকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা একেএম এনামুল হক শামীম।

এ সময় জেলা যুবমহিলা লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার শিল্পী, যুগ্ম আহ্বায়ক আকলিমা খাতুন ও শাহিনা আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আসাদ গাজী/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর