ভারতকে পাকিস্তানের আলটিমেটাম

ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরি সম্পর্কের প্রভাব পড়েছে ক্রিকেটেও। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দ্বিপাক্ষিক সিরিজ হয় না প্রায় ৭ বছর ধরে। কেবল আইসিসি ও এসিসির আসরগুলোতেই একে অপরের মুখোমুখি হয়েছে।

এবার নতুন ঝামেলা বেঁধেছে। ভারতের মাটিতে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এ কারণে ক্রিকেটার, সমর্থক, বোর্ড কর্মকর্তা ও সাংবাদিকদের ভিসা ও নিরাপত্তা চেয়ে ভারতকে লিখিত অঙ্গীকার দিতে বলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

কিন্তু এখনো নিরাপত্তা নিয়ে লিখিত অঙ্গীকার দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার শেষবারের মত মনে করিয়ে দিয়ে ভারতকে হুঁশিয়ার করেছেন পিসিবি সভাপতি এহসান মানি।

তিনি বলেন, আমরা আইসিসিকে বলেছিলেন নিরাপত্তা ও ভিসা নিয়ে ভারতের কাছ থেকে অঙ্গীকারনামা এনে দিতে। ২০২০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে তা করার কথা ছিল। কিন্তু তারা তা করেনি।

তিনি আরও বলেন, যদি ভারত আগামী ৩১ মার্চের আগে এ ব্যাপারে নিশ্চয়তা না দেয় তাহলে পাকিস্তান আইসিসির কাছে আবেদন করবে ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে অন্য দেশে নিয়ে যেতে। সেটা সংযুক্ত আরব আমিরাতেও হতে পারে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর