অদ্ভুত কারণে ভারতের বিপক্ষে টেস্টে নেই স্যাম কারান

ভারত-ইংল্যান্ড মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। অদ্ভুত কারণে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না ইংলিশ পেস অলরাউন্ডার স্যাম কারানের। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুইদল।

টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে ভারতে আসার কথা ছিল স্যাম কারানের। শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছিলেন তিনি। সেখান থেকে ভারতে আসার কথা ছিল তার। কিন্তু নিজ শহরে কোয়ান্টাইন জটিলতায় আটকে পড়েন স্যাম কারান।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরিকল্পনা ছিল তাকে ইংল্যান্ড থেকে আহমেদাবাদে সরাসরি উড়িয়ে আনা। যাতে করে ৪ মার্চ শেষ টেস্টে তিনি খেলতে পারেন। কিন্তু ইংল্যান্ড-আহমেদাবাদের সরাসরি কোনো ফ্লাইট নেই। এছাড়াও একজনের জন্য চাটার্ড ফ্লাইট ব্যবহারের অনুমতি নেই।

এদিকে আহমেদাবাদে দলের সঙ্গে যোগ দিতে হলে ভারতের তিনটি রাজ্য ব্যবহার করতে হতো কারানের। করোনাকালীন সময়ে যা অন্যন্ত বিপদজনক। এসব দিক বিবেচনা করে কারানকে টেস্ট সিরিজের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর