আশুগঞ্জে বন্ধুকে পিটিয়ে হত্যা করল বন্ধুরা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বন্ধুদের হাতে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম ইয়াসিন আরাফাত। সে আশুগঞ্জ উপজেলা খাদ্য অধিদপ্তরের অবসর প্রার্প্ত অফিস সহকারী আব্দুর রহমানের ছেলে।

শনিবার দুপুরে পুলিশ উপজেলা শহরের হাজী পাড়ার ভাড়া বাসার ছাদ থেকে কিশোরের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ২জন বন্ধুকে আটক করেছে। আটককৃতরা হলো মকবুল হোসেনের ছেলে আলভী ও মৃত ফিরোজ শিকদারের ছেলে একান্ত শিকদার।

নিহতের পরিবার জানান, শুক্রবার বিকেল ৪টায় ইয়াসিন আরাফাতের বন্ধুরা ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে ইয়াসিনকে আর খোজে পাওয়া যাচ্ছিল না। বারবার তাকে ফোন করলেও রিসিভ কর ছিলনা। পরে রাত সাড়ে ১১টায় ইয়াসিনের ভাই তুষার তার ইয়াসিনের ব্যাক্তিগত ফেইজবুকে ম্যাসেঞ্জারে ভয়েজ ম্যাসেজে দেখতে পান সে তার বন্ধু রায়হানের কাছে বাসার ছাদে আছেন অবগত করেন এবং তার কাছে মাফ চাইছেন।

বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষনিক বোন জ্যোতিকে জানালে দ্রুত বাসার ছাদে গিয়ে দেখতে পান ছাদের গেইট ভিতর থেকে বন্ধ অনেক ডাকাডাকির পর কোন সারাশব্দ না পেয়ে রাতেই বাসায় চলে যান।

পরে শনিবার সকালে পাশের ছাদ দিয়ে গিয়ে দেখেন ইয়াসিনের গলায় জিআই তার দিয়ে পেছানো অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে তার মরদেহ। বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহযোগীতা চাইলে পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল করে দুপুর ১২টায় লাশ উদ্ধার করে।

ইয়াসিন আরাফাতের বোন জ্যোতি বলেন, গতকাল শুক্রবার তাকে ঢেকে নিয়ে হত্যা করেছে বন্ধুরা। এ হত্যাকান্ডের বিচার দৃষ্টান্তমুলক বিচার চাই।

ইয়াসিন আরাফাতের মা শাহিনা বেগম বলেন, আমার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করেছে। এই হত্যাকান্ডের বিচার চাই আমি।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রইছ উদ্দিন বলেন, ঘটনাটি খুবই রহস্যজনক। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের দুজনকে আটক করেছি। আশাকরি দ্রুত এ ঘটনার রহস্য উন্মোচন হবে।

সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর