লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অভিযান চালিয়ে ১০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে রায়পুর মৎস বিভাগ।
পরে জব্দকৃত এসব জাটকা উপজেলার ৫টি লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়।
শুক্রবার রাতে রামগতি থেকে ট্রাকে বোঝাই করে এসব জাটকা ইলিশ ঢাকায় নেয়া হচ্ছিল বলে জানা গেছে।
রায়পুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে অভিযান চালিয়ে এসব জাটকা ইলিশ জব্দ করা হয়।। এ ঘটনায় গাড়ি চালকে নিয়মিত মামলা দিয়ে আটক করা হয়।
মেহেদী হাসান মাছুম/বার্তাবাজার/পি