জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গেরুয়া এলাকার বাসীন্দাদের সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ তিন দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি তিনটি হলো- হামলাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করা। গেরুয়া এলাকার সঙ্গে ক্যাম্পাসের সংযোগ এলাকায় স্থায়ীভাবে দেয়াল তুলে দেওয়া এবং হল বিশ্ববিদ্যালয় হল খুলে দেওয়া।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে জাবি সংলগ্ন গেরুয়া এলাকার স্থানীয়দের বাসীন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাই একসাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করার ওভিযোগ ওঠেছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়, ‘এলাকার মা বোনদের ইজ্জত বাঁচাতে আমাদের এলাকাকে রক্ষা করতে সবাই বেরিয়ে আসেন। যার ঘরে যা আছে নিয়ে আসেন।’ গতকাল রাতের হামলায় কমপক্ষে ২৫ শিক্ষার্থী আহত হয়।
এ ব্যাপারে স্থানীয়রা বলেন , ‘ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে জাবির এক শিক্ষার্থীকে মারধরে ঘটানা ঘটে।এ ঘটনার পরে শিক্ষার্থীরা বিগত ১০ দিন ধরে ওই যুবকের বাসায় নিয়মিত গিয়ে তার খোঁজ করেছে। এরপর শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গেরুয়া নিজ এলাকা থেকে তুলে নিয়ে মারধর করে শিক্ষার্থীরা। এরপরেই ক্ষেপে যায় এলাকাবাসী।
শিক্ষার্থীরা বলছেন, হল বন্ধ থাকায় আমরা সবাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছি। প্রশাসন হল না খুললে শিক্ষার্থীরা এখন খোথায় যাবে।
বার্তাবাজার/ই.এইচ.এম