দর্শক উপস্থিতিতে আজ মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগ

আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) থেকে পর্দা উঠছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৬ষ্ঠ আসরের। ৬ দলের এই টুর্নামেন্টের পর্দা নামবে ২২ মার্চ। পুরো আসর পাকিস্তানে অনুষ্ঠিত হবে। লাহোর ও করাচিতে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

করাচি কিংস ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে মাঠে গড়াবে পিএসএল। করাচি জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে পিটিভি স্পোর্টস।

এবারের আসরে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে স্টেডিয়ামের ধারণক্ষমতার ২০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবে। সে হিসেবে করাচি স্টেডিয়ামে খেলা দেখতে পারবেন ৭ হাজার ৫০০ জন ও লাহোর স্টেডিয়ামে মাঠে ঢুকতে পারবেন ৫ হাজার ৫০০ জন।

এবারের আসরের ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে করাচি জাতীয় স্টেডিয়ামে। বাকি ১৪টি ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পিএসএলের ফাইনাল ম্যাচটি লাহোরে অনুষ্ঠিত হবে। এবারের পিএসএলে আছেন ক্রিস লিন, রশিদ খান, ক্রিস গেইলের মতো বড় তারকারা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর