কাল দেশ ছাড়ছেন সাকিব

তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। এ কারণে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে আগামীকাল রোববার (২১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বেন সাকিব।

আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব। ছুটির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছিলেন সাকিব। বিসিবি সাকিবের ছুটির আবেদন মঞ্জুর করে।

এ কারণে নিউজিল্যান্ড সফরে দেখা যাবে না সাকিবকে। এদিকে নিউজিল্যান্ডের পর এপ্রিলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে লঙ্কা সফরে যাবেন না সাকিব। আইপিএলের পুরো আসরে খেলতে শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব।

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। গত ১৮ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম থেকে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিকে কিনে নেয় কলকাতা। এর আগেও আইপিএলে কলকাতার হয়ে খেলেছিলেন সাকিব।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর