এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি তার শোক বার্তায় মরহুম এ টি এম শামসুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করে বলেন, এমন অভিনেতার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি হলো। সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিশিষ্ট এই অভিনেতার বিয়োগে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি তার শোক বার্তায় বলেন, বিশিষ্ট এই অভিনয় শিল্পী তাঁর অসাধারণ অভিনয়ের মধ্য দিয়ে সারাজীবন বেঁচে থাকবে সাংস্কৃতি অঙ্গনে ও দেশবাসীর হৃদয়ে।

এছাড়া প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, এটি এম শামসুজ্জামান শ্বাসকষ্ট নিয়ে বেশ কিছু দিন ধরেই ভুগছিলেন। গত পরশু রাজধানীর আজগর আলী হাসপাতালেও নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বাসায় নিয়ে আসা হয় তাকে। শনিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর