বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২৪ লাখ ৫০ হাজার ছাড়াল

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ কোটি ৬ লাখ ছাড়িয়েছে। এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৬ লাখ ৮৭ হাজার ৩২৩ জন। মারা গেছেন ২৪ লাখ ৫০ হাজার ৪৯৯ জন এবং সুস্থ হয়েছেন ৬ কোটি ২৩ লাখ ১৬ হাজার ২৬৫ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৯ লাখ ৯৯ হাজার ৫৬৫ জন ও মারা গেছেন ৪ লাখ ৯৫ হাজার ৫০৬ জন।

করোনায় মৃতের দিক দিয়ে দ্বিতীয়স্থানে আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭৩৭ জনের ও আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৪ হাজার ২০৮ জন।

মেক্সিকোতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ৭৮ হাজার ১০৮ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ২২ হাজার ৬৬২ জন। ভারতে করোনায় এ পর্যন্ত ১ কোটি ৯ লাখ ৬৩ হাজার ৩৯৪ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ১১১ জন।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৭ হাজার ২৮৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২০ হাজার ১৪৭ জনের। রাশিয়া করোনায় মৃত্যু হয়েছে ৮১ হাজার ৪৮ জনের। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৪০ লাখ ৯২ হাজার ৬৪৯ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর