আনোয়ারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের কর্মী মোহাম্মদ আশরাফ উদ্দিন (১৮) নামের এক কর্মী ছুরিকাঘাতে খুন হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আনোয়ারা সদর মা কমিউনিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা মিজানুর রহমান আসিফ জানান, আশরাফ বন্ধুদের নিয়ে মা কমিউনিটি সেন্টার এলাকায় আড্ডা দিচ্ছিলো। এসময় নয়ন সরকার, মহিউদ্দিন মানিক, মোহাম্মদ রাকিব, অংকন ও নিশান বড়ুয়ারা এসে পূর্ব শত্রুতার জের ধরে আশরাফকে মারধর করে। এরপর নয়ন সরকার চুরি বের করে বাম পায়ে চুরি দিয়ে আঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আমরা আহত অবস্থায় উদ্ধার প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নয়ন সরকার সিংহরা গ্রামের বাসিন্দা এবং দক্ষিণ জেলা ছাত্রলীগের ছাত্র বিষয়ক উপ সম্পাদক।

নিহত আশরাফ নোয়াখালীর সুবর্ণচর থানার চর ফ্যাশন গ্রামের মোহাম্মদ অাবদুল্লাহ ছেলে। সে দিলোয়ারা জাহান মেমোরিয়াল কলেজের ইন্টার ২য় বর্ষের শিক্ষার্থী এবং পড়াশুনার জন্য আনোয়ারা সদরে ভাড়া বাসায় থাকেন বলে জানা গেছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এসএম দিদারুল ইসলাম জানান, ছাত্রলীগের দুই গ্রুপের আতিপ্রস্তকে কেন্দ্র করে ছাত্রলীগের এককর্মী খুন হয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সুমন শাহ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর