কালীগঞ্জে মাদকাসক্ত ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা

ঝিনাইদহের কালীগঞ্জের শিবনগর দাসপাড়া এলাকায় মাদকাসক্ত বন্ধুর ছুরিকাঘাতে ইসরাফিল হোসেন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ইসরাফিল ওই গ্রামের মিরু খার (সৎ পিতা) ছেলে।

শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে ওই গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত মাদকাসক্ত বন্ধু রানাকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। সে একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তিনি ইতিপূর্বে তার পিতা হত্যা মামলার আসামি ছিলেন।

ঝিনাইদহের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান মিয়া জানান, মাদক ব্যবসায়ী ও সেবনকারী হিসাবে এলাকায় পরিচিতি ইসরাফিল হোসেন ও রানা। তারা দীর্ঘদিন এক সাথে চলাচল করে আসছিল।

শুক্রবার রাতে মাদক সেবনের এক পর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হলে রানার সাথে থাকা ধারালো ছুরি দিয়ে ইসরাফিলের পেটে ছুরিকাঘাত করে। সেসময় উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

খাইরুল ইসলাম নিরব/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর