আগামীকাল কোম্পানিগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল

আগামীকাল বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে মেয়র আবদুল কাদের মির্জার নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এ হরতালের ডাক দেন তিনি।

উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেয়র আবদুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন এবং বার্তা বাজারের প্রতিনিধি গুলিবিদ্ধ হন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর