বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় এক মটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। গুরুত্বর আহত হন আরো একজন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার শ্যামবাগাত এলাকার জয় জুট মিল সংলগ্ন
এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত আরোহী যশোর জেলার বাঘারপাড়া উপজেলার হাগড়া গ্রামের নারিকেল বাড়িয়া বাজারের মটর গ্যারেজ মালিক বোরহান উদ্দিন (৩২)। গুরুতর আহত হয় শিক্ষার্থী সনি (৩১)।
জানা যায়, বন্ধুদের নিয়ে সুন্দরবন ঘুরে বাড়ি ফেরার পথে শ্যামবাগাত এলাকায় মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেলের সাথে ডাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই নিহত হন। দূর্ঘটনার খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ও ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘাতক ট্রাক ও দূর্ঘটনায় কবলিত মটর সাইকেলটি জব্দ করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ।
সৈয়দ ওবায়দুল হোসেন/বার্তাবাজার/হৃ.আর