কক্সবাজারের চকরিয়ায় ট্রাক চাপায় এক পথাচারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করে চালক ও হেল্পারকে আটক করেছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কর উত্তর হারবাং এলাকায় এই ঘটনা ঘটে।
ধৃতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া ইউনিয়নর ট্রাক চালক সাইফুল ইসলাম ও হেল্পার মো. হাসান।
হাইওয়ে পুলিশ ইনচার্জ আনিসুর রহমান বার্তা বাজারকে জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি ট্রাকের চাপা এক ব্যক্তি নিহত হয়। সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি। প্রাথমিক ভাবে লোকটি মানষিক ভারসাম্যহীন বলে ধারনা করা হচ্ছে।
পোস্টমর্টেম শেষে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটি দাফন করা হয়েছে। ধৃত চালক ও হেল্পারের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/হৃ.আর