লক্ষ্মীপুরে কৃষকদের নিয়ে উৎপাদিত ফসল কর্তনোত্তর ব্যবস্থাপনা ও প্রাথমিক প্রক্রিয়াজাতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিউটিটিভনেস প্রজেক্টর আওতায় শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ ইউছুফ।
জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-সচিব বিপণন কম্পোনেন্ট পরিচালক ড. আশরাফুজ্জামান, কৃষি সম্প্রসারণ লক্ষ্মীপুর উপ-পরিচালক বেলাল হোসেন, লক্ষ্মীপুর জেলা বিপণন কর্মকর্তা মোঃ মনির হোসেন।
কর্মশালায় কৃষকদের পণ্য উৎপাদন, উৎপদন পরবর্তী বাজারজাতকরণসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়। একই সাথে উৎপাদিত ফসল প্রক্রিয়াজাতকরণে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন আয়োজকরা।
শাকের মোহামম্মদ রাসেল/বার্তাবাজার/হৃ.আর