আগামীকাল দুই বিভাগে বৃষ্টির সম্ভবনা

আগামীকাল দেশের দুই বিভাগের বেশ কয়েক জায়গায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবর রয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এ ব্যাপারে আবহাওয়া অফিস থেকে জানা যায়, আগামী একদিনে দেশের আকাশ আংশিক থাকতে পারে। তবে সিলেট ও চট্টগ্রামের বিভাগের দু-এক জায়গায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এরপরের ২ দিনে রাতের তাপমাত্রা কমতে পারে। তারপরের ৫ দিনে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর