অন্তঃসত্ত্বা হওয়ার এক ঘণ্টা পরই সন্তান প্রসব

ইন্দোনেশিয়ায় ২৫ বছরের এক নারী অন্তঃসত্ত্বা হওয়ার এক ঘণ্টা পরেই সন্তান প্রসব করেছেন বলে খবর রটেছে। জানা গেছে, গত সপ্তাহেই একটি শিশুকন্যার জন্ম দিয়েছেন সিতি জাইনা নামের ওই নারী। বর্তমানে জাইনা ও তার সন্তান, দু’জনেই সম্পূর্ণ সুস্থ। খবর দ্য সানের।

গণমাধ্যমটি দাবি করছে, দক্ষিণ ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের বাসিন্দা সিতি। ঘটনার সময় তিনি নিজের ঘরেই উপস্থিত ছিলেন। এই সময় একটা হাওয়া যেন গোটা বাড়িটাকে ঘিরে ধরে। আর ১৫ মিনিটের মধ্যেই তার পেটে ব্যথা শুরু হয়। দ্রুত ব্যথাটা বাড়তে থাকে।

এতে তড়িঘড়ি এক স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হলে সেখানেই সন্তানের জন্ম দেন তিনি। শিশুটির ওজন ২.৯ কেজি। এমন অদ্ভুত উপায়ে গর্ভধারণের কথা শুনে তাজ্জব হয়েছেন অনেকেই। এই ঘটনা শুনে স্বাভাবিকভাবেই হকচকিয়ে গিয়েছে দেশটির প্রশাসন। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর