ভারত শাসিত কাশ্মীরে পুলিশের উপরে জঙ্গিদের হামলায় দুই পুলিশ কর্মী নিহত হয়েছে। জনাকীর্ণ বাজারে প্রবেশ করে জঙ্গিরা অতর্কীত হামলা চালায়। আর এ ঘটনায় দুই পুলিশ কর্মীর নিহত হওয়ার ঘটনা ঘটে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) শ্রীনগরের বাঘত চক এলাকার একটি বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ওই এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারী একটি দোকানের সামনে ছুটে আসছে। ওই দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করে কয়েকবার গুলি চালায় যুবক এতে ব্যক্তিটি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারী পালিয়ে যায়।
হঠাৎ করে চোখের সামনে বন্দুক হামলা দেখার পর স্থানীয় দোকানদার এবং ব্যবসায়ীরা আতঙ্কে দৌড়োদৌড়ি শুরু করে দেয়। হামলাকারীর মুখে কোন কাপড় ছিল না ফলে সিসিটিভি ক্যামেরায় বন্দুকধারীর চেহারা স্পষ্টভাবে ধরা পড়ে।
উপত্যকার পুলিশ জানিয়েছে, গুরুতর আহতাবস্থায় ওই দুই পুলিশকর্মীকে শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের মৃত্যু হয়। নিহত দুই পুলিশকর্মী হলেন- মুহাম্মদ ইউসুফ এবং সোহেল আহমেদ।
বার্তাবাজার/ই.এইচ.এম