বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা উবায়দুল্লাহ নাঈমের মুক্তির দাবিতে বিক্ষোভ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ নাঈমের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মালিবাগ রেলক্রসিং এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে খিলগাঁও আনসার ক্যাম্পের সামনে এসে শেষ হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সিফাত মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক মোঃ জাকির হাসান নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তায়েবুর রহমান তুষার, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম টিটু, কর্মসূচি প্রণয়ন ও পরিকল্পনা সম্পাদক জাবির হাসান সোহাগ, সহ-মুক্তিযুদ্ধ ও গবেষনা সম্পাদক আব্দুল মোতালিব, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফুর রহমান রকি,সহ-তথ্য ও গবেষনা সম্পাদক সাহাদাত হোসেন সাজ্জাদ, সহ-অর্থ সম্পাদক সজীব আহম্মেদ, সদস্য মোঃ মাসুদ রানা, ছাত্রনেতা জাহাঙ্গীর আলম সাগর, দেলোয়ার হোসেন, মানারাত বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ইব্রাহিম বেপারী, ছাত্রনেতা সামিউল আলম সুজন,কামরুল,আনোয়ার সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আগত ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় মিছিলে নেতাকর্মীরা উবায়দুল্লাহ নাঈমসহ গ্রেফতারকৃত সকল রাজবন্দিদের মুক্তির দাবি জানান।
উল্লেখ্য, বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে গত ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশে যাওয়ার পথে শিল্পকলা একাডেমির সামনে থেকে উবায়দুল্লাহ নাঈমকে আটক করে রমনা থানা পুলিশ।
এরপরদিন তাকে আদালতে উপস্থিত করে রিমান্ড আবেদন করা হলে তাকেসহ বিএনপির ২৯ নেতাকর্মীকে ২ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত। রিমান্ড শেষে তাকে আবারও কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।
বার্তাবাজার/এসজে