ফরিদপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ফরিদপুর জেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে শহরের কমলাপুরে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এ্যাড. আবু সেলিম চৌধুরী।

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় কমিটির (ফরিদপুর বিভাগ) সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাসুদ হাসান মিলন, সহ- সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, মো. সরোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ দিপু, আরিফুজ্জামান মোল্যা।

এসময় কর্মী সভায় বক্তারা বলেন, দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। কেননা দেশের মানুষের আজ বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, ভোটের অধিকার হরণ করা হয়েছে। কেউ কিছু বললে তাকে হামলা, মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে।

এসময় বক্তারা আরো বলেন, গনতন্ত্র রক্ষায় দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদল রাজপথে লড়াই করে যাচ্ছে।

এসময় বক্তারা দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালি করতে যুবদলের নেতৃবিন্দকে ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

কর্মীসভার শুরুতেই বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফসহ নিহতদের আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর