দাবি না মানায় আবারও উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার দাবি না মানায় আবারও আন্দোলনে নেমেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টা থেকে বরিশাল-পটুয়াখালি মহাসড়ক অবরোধ করে বরিশালের সঙ্গে অন্যান্য জেলার সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে মিছিল বের করে বরিশাল-পটুয়াখালি মহাসড়ক অবরোধ করে।

শিক্ষার্থীরা জানান, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। শিক্ষার্থীরা পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার বরিশাল নগরীর রুপাতলি বিআরটিসি বাস কাউন্টারে টিকিট সংগ্রহ নিয়ে বাকবিতন্ডায় বাস কর্মচারী রফিক কর্তৃক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ছুরিকাঘাত হলে শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করে যার জের ধরে পরদিন মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক বাসায় গিয়ে সশস্ত্র হামলা শুরু করে শ্রমিক সন্ত্রাসীরা।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর