নরসিংদীর ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার অগ্নিকাণ্ড দীর্ঘ পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
নরসিংদীর পলাশ ফায়ার স্টেশনের সিনিয়র ইনচার্জ মুহাম্মদ সাদিকুল বারী এ তথ্য নিশ্চত করেন।
তিনি জানান, ২০ ইঞ্চি ব্যাসের তিতাস গ্যাসের সরবরাহ লাইনের ভালবটি অগ্নিকাণ্ডের খুব নিকটে থাকায় তা বন্ধ করতে সময় লাগে। আর আগুন লাগার সাথে সাথে আগুনের শিখা ৬০ ফুট ওপরে ওঠে যায়। প্রচণ্ড তাপে কাছে যাওয়া সম্ভব হচ্ছিল না। তিনি জানান, আগুনের অতিরিক্ত তাপে গ্যাসের ভাল্বটিও অকেজো হয়ে গিয়েছিল।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘোড়াশাল, পলাশ ও নরসিংদী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
উল্লেখ্য, কারখানায় নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের সময় তিতাস গ্যাসের পাইপলাইন ফুটো হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বার্তাবাজার/ই.এইচ.এম